বিশেষ অভিযানে ১৭টি মোটরসাইকেল জব্দ


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৪ জুন ২০১৬
ফাইল ছবি

বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৭টি অবৈধ মোটরসাইকেল জব্দসহ ১ হাজার ২৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ হয়।

সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালায় পুলিশ।

ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক (পূর্ব) ১টি, ট্রাফিক (পশ্চিম) ১৩টি, ট্রাফিক (উত্তর) ১টি ও ট্রাফিক (দক্ষিণ) ২টি অবৈধ ও লাইসেন্সবিহীন গাড়ি আটক করেছে।
 
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ।
 
চার ট্রাফিক বিভাগে মোট মামলা ২ হাজার ৯৬২টি, মোট ডাম্পিং ৫৯টি, মোট রেকার ৩৩৭টি এবং মোট জরিমানা আদায় ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।