অপারেশন ডেভিল হান্ট
২৪ ঘণ্টায় আট থানা এলাকায় অভিযান, গ্রেফতার ১৭
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে ডেমরা থানা দুইজন, সূত্রাপুর থানা দুইজন, মোহাম্মদপুর থানা তিনজন, তেজগাঁও থানা একজন, খিলক্ষেত থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, দক্ষিণখান থানা দুইজন ও শাহবাগ থানা একজনকে গ্রেফতার করেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে ৮ থানা পুলিশ।
ডেমরা থানা পুলিশ মো. শরীফ (৩৯) ও মো. বাবু মিয়া ওরফে বাবুলকে (৪১), সূত্রাপুর থানা পুলিশ ইয়ামিন আরাফাত সঞ্জয় (২৮) ও মো. আল-আমিন সরদারকে (৩২), মোহাম্মদপুর থানা পুলিশ মো. নয়ন (১৮), মুজাহিদ হোসাইন ওরফে কামরান (২৫) ও মো. কবির হোসেনকে (৩৫), তেজগাঁও থানা পুলিশ মো. লিটন বেপারীকে (৬০), খিলক্ষেত থানা পুলিশ মো. সেলিমকে (৩৮) গ্রেফতার করে।
এছাড়া যাত্রাবাড়ী থানা পুলিশ মো. জুয়েল (২৫), মো. বাবু ওরফে ছোট বাবু (২৫), মো. হায়দার হোসেন তপু (৪০), মো. ইমরান (২৭) ও মো. মাহমুদুল হাসান (২৫), দক্ষিণখান থানা পুলিশ মো. কারুল ইসলাম শিবলু (২৯) ও মো. আলামিনকে (৩৬), শাহবাগ থানা পুলিশ মো. মান্নান মিয়াকে (৩০) গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/বিএ