কেন্দ্রমুখী ভোটার, দায়িত্বে প্রস্তুত এজেন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রমুখী ভোটার, দায়িত্বে প্রস্তুত এজেন্ট, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্লবীর নাহার একাডেমি হাই স্কুল. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল ও কলেজের সামনে ভোটারদের সারি দেখা গেছে। ভোটারদের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রার্থীর এজেন্টদের ও লাইনে দাড়াতে দেখা গেছে। 

নাহার একাডেমি স্কুলের সামনে সামিউল নামের একজন ভোটার বলেন, সকালে নামাজ পড়েই ভোট কেন্দ্রে এসেছি। কোন শঙ্কা দেখছিনা। 

কেন্দ্রমুখী ভোটার, দায়িত্বে প্রস্তুত এজেন্ট

এ কেন্দ্রে কয়েকজন নারী ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেক ভোটার কে বলতে শোনা যায়, ঘড়ির কাটাটা এত আস্তে ঘুরছে কেন। ভোট দিয়ে বাসায় চলে যাব। পাশাপাশি কেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করতে দেখা গেছে।

যদিও নির্দিষ্ট সময়ের আগে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। তবে পোলিং এজেন্টদের প্রবেশে কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএম/জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।