১০ সেকেন্ডে ভোট শেষ করলাম, পরিস্থিতি খুব ভালো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৬ আসনের ভোটার ব্যবসায়ী ফারুক, ছবি: জাগো নিউজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ‎(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা।

কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে প্রবেশ করেছেন তারা। দিচ্ছেন দুটি ভোটের একটি গণভোট, আরেকটি রাজনৈতিক দলের প্রতীকে। আর ভোট দুটো দিতে ১০-১২ সেকেন্ড সময় লাগার কথা জানিয়েছেন ভোটাররা। ঢাকা-১৬ আসনের পল্লবীর একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

ব্যবসায়ী ফারুক জামানের সঙ্গে কথা হয় এমডিসি স্কুলের ভোটকেন্দ্র। এই ভোটার বলেন, মাত্র ১০ সেকেন্ড সময় লেগেছে। খুবই সুন্দর পরিবেশ। আমার মেয়ে ও স্ত্রীকে পাঠিয়েছি অন্য ভোটকেন্দ্রে।

তিনি বলেন, গণভোটের বিষয়গুলো পড়ার সময় হয়নি, পড়ার দরকার হয়নি। আমরা সচেতন মানুষ। খুবই শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

নাহার একাডেমি স্কুলের সামনে কথা হয় আরেক ভোটার তাসনিম আহমেদের সঙ্গে। তিনিও জানান ভোট দুটি দিতে সময় বেশি লাগছে না। দ্রুত ভোটাররা ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন।

২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে আজ। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে সাড়ে চারটার সময় লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট নেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার ভোট দেবেন এবার।

এসএম/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।