আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার পরামর্শ বাতেনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থী আবদুল বাতেন, ছবি: জাগো নিউজ

ভোটের সার্বিক পরিস্থিতি ভালো, জটলা অনেক যায়গায় দেখেছি। ভোটারের চাপ আছে। এমন জটলা হতেই পারে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে। এমনটাই বলেছেন ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী আবদুল বাতেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা সাড়ে ১১ টায় পল্লবীর এমডিসি স্কুলে আসেন জামায়াতের এই প্রার্থী। তখনই সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

জয় নিয়ে শতভাগ আশার কথা জানিয়ে তিনি বলেন, জয় হবেই। কেউ কী পরাজিত হতে ভোটে অংশ নেয়।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রের সামনে জটলা দেখলাম। এটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো। আমি পুলিশকে বলবো গেটের নিরাপত্তা জোরদার করার জন্য।

এসএম/জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।