সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। ছবি: জাগো নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন।

ইসিতে প্রবেশের সময় বৈঠকের বিষয় সাংবাদিকরা জানতে চাইলে তারা কেউ কোনো জবাব দেননি। তবে, বৈঠক শেষে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বৈঠকে সিইসি ছাড়াও তিন কমিশনার উপস্থিত আছেন।

এসএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।