ঢাকা মহানগরের বাইরে ৫ আসনেই বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির জয়ী প্রার্থীরা, ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের বাইরে জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০ প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয় লাভ করেন।

মহানগরের বাইরে ঢাকা জেলার উপজেলাগুলো নিয়ে এই ৫টি আসন গঠিত। সেগুলো হলো ঢাকা-১ (দোহার এবং নবাবগঞ্জ উপজেলা), ঢাকা-২ (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা), ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন), ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) ও ঢাকা-২০ (ধামরাই উপজেলা)।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনি আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। মহানগরের বাইরের ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক (ডিসি)।

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ)

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬২২ ভোট।।

ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের কয়েকটি ইউনিয়ন)

ধানের শীষের প্রার্থী মো. আমানউল্লাহ আমান

এই আসনে ধানের শীষের প্রার্থী মো. আমানউল্লাহ আমান এক লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হন। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।

ঢাকা-৩

বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-১৯

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এক লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল পেয়েছেন এক লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০

বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন এক লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে জয় লাভ করেন। শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।

এমডিএএ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।