তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ অভিনন্দন জানান তিনি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ব্যতিক্রমী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাদের জীবন কেটেছে, তারা স্পষ্টভাবে তাদের ভোটের মাধ্যমে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি তার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান, যিনি এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চিত করেছেন যে নির্বাচনি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন শক্তি যোগ করার প্রত্যাশা রাখে।

তিনি মালয়েশিয়ানদের সঙ্গে একযোগে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

জেপিআই/জেএইচ 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।