মগবাজারে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকার এক বাসা থেকে স্মৃতি আক্তার (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্মৃতির ভাই সোহেল পারভেজ বলেন, আমার বোন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি অতিরিক্ত রাগী ও জেদি প্রকৃতির ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন
নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফিরবেন লেখালেখিতে
নিহত স্মৃতি আক্তার হাতিরঝিল থানার মগবাজারের মধুবাগ এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে। নিজ বাড়িতে পারিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর