ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনের ডিএমপির ২ হাজারের বেশি মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ এএম, ০১ মার্চ ২০২৬

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য জানিয়ে তিনি বলেন, ট্রাফিক-রমনা বিভাগে ৬ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ সহ মোট ৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ১০ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৬২ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১১ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৭২ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ৪ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০ টি বাস, ১৬ টি ট্রাক, ৫৩ টি কাভার্ডভ্যান, ৯৩ টি সিএনজি ও ৩৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২টি বাস, ১৬টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৬৩টি মোটরসাইকেলসহ মোট ৪৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৮৫টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০৩টি গাড়ি ডাম্পিং ও ৩৯১টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কেআর/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।