ইরানের গণমাধ্যমের দাবি

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ এএম, ০১ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, ইসরায়েলের এমন দাবির পরিপ্রেক্ষিতে তেহরান-সংযুক্ত একাধিক গণমাধ্যম জানিয়েছে খামেনি এখনো বেঁচে আছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রয়টার্স ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ ও টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যমও সরকারি সূত্রের বরাত দিয়ে খামেনির মৃত্যুর দাবি করেছে।

এছাড়া আয়াতুল্লাহ আলি খামেনি খুব শিগগিরই ভাষণ দেবেন বলে জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় আল-আলম টিভি।

এনবিসিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।

এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।