যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০১ মার্চ ২০২৬
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর হোসেন জানান, খবর পেয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার শাহরিয়ার স্টিল মিলের ভেতর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. নূর হোসেন আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল আমিন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।