তিন থানা এলাকায় বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০১ মার্চ ২০২৬
যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতারকৃতদের একাংশ, ছবি: ডিএমপি

যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন সিটি পল্লী, ওয়াসা কলোনি ও কুতুবখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদকসেবনের অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করে।

শ্যামপুর থানার বরাত দিয়ে তিনি বলেন, একই দিনে শ্যামপুর থানা পুলিশ অত্র থানাধীন আইজি গেট, জুরাইন কবরস্থান ও রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদকসেবন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে।

তিন থানা এলাকায় বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৭

কদমতলী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শনিবার কদমতলী থানা পুলিশ অত্র থানাধীন ডিপটি গলি, পাটেরবাগ, জুরাইন বউবাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদকসেবন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেআর/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।