ডিএমপির ঊর্ধ্বতন চার কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ মার্চ ২০২৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)/ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন চার কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আরও পড়ুন
দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

আদেশে, ডিএমপি ট্রাফিকের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের ডিসি হিসেবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের ডিসি মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে, গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে ডিবি লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের ডিসি মো. মাইনুল হককে ট্রাফিক রমনা বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।