প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৭ মার্চ ২০২৬
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে সাক্ষাৎ করে ভিশন স্প্রিং ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা

সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। এ সময় সড়ক পরিবহন খাতে কর্মরত চালক ও চালকের সহকারীদের জন্য দেশব্যাপী চোখের চিকিৎসা ও চশমা প্রদান কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রীকে অবগত করেন তারা।

শনিবার (৭ মার্চ) সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শুক্রবার ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জানানো হয়- সড়ক পরিবহন খাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালক ও সহকারীদের নিয়মিত চোখ পরীক্ষা এবং প্রয়োজনে চশমা সরবরাহের জন্য দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন
ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন 
‘যদি ফুরিয়ে যায়’ আতঙ্কে পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন 

বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং উদ্যোগটির প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক সক্ষমতা, বিশেষ করে দৃষ্টিশক্তি ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
সাক্ষাৎ শেষে ভিশন স্প্রিং বাংলাদেশ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে ফুল ও অভিনন্দনপত্র দিয়ে শুভেচ্ছা জানান।
 
প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চালক ও সহকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে। 
 
এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।