এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬
মাঠপর্যায়ে এলপিজির দাম পর্যবেক্ষণে জেলা প্রশাসকদের চিঠি দিচ্ছে বিইআরসি/ফাইল ছবি

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই। চলতি মাসে আমদানি ভালো হয়েছে। তাই মাঠপর্যায়ে দাম পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসকদের চিঠি দিচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৯ মার্চ) বিকেলে বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ পর্যন্ত প্রায় ৭২ হাজার মেট্রিক টন এলপিজি চলে এসেছে। পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটি প্রতিদিনই বৈঠকে বসে।

আরও পড়ুন
পর্যাপ্ত মজুত আছে, ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মিজানুর রহমান বলেন, আমরা ডিসিদের চিঠি দিচ্ছি। তারা জেলা পর্যায়ে বাজার মনিটর করবেন, যেন বেশি দামে বিক্রি না হয়। এলপিজি বাজারে আছে এবং আরও আসছে।

বিইআরসির এই সদস্য বলেন, এ মাসে আমাদের আমদানি ভালো আছে, কোনো সংকট নেই।

বিইআরসি সূত্র জানিয়েছে, ভোক্তাপর্যায়ে দাম পর্যবেক্ষণের জন্য অফিসিয়ালি জেলা প্রশাসকদের চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ চিঠি প্রস্তুত করতে বলা হয়েছে। আগামীকাল সব জেলা প্রশাসককে চিঠি দেওয়া হবে।

এনএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।