দুদকের বিদায়ী চেয়ারম্যানের পিএসকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি
দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্যবিদায়ী চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের একান্ত সচিব এ কে এম সাইফুল আলমকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুদক উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুদক চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে প্রেষণে কর্মরত সিনিয়র সহকারী সচিব এ কে এম সাইফুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে দুদক থেকে অবমুক্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
গত ৩ মার্চ পদত্যাগ করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
এসএম/বিএ