মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেলো যুবকের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৪ মার্চ ২০২৬
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন/ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই রমজান মৃধা বলেন, রুহুল আমিন সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস 
ঘর থেকে বের হচ্ছিল তীব্র দুর্গন্ধ, তালা ভেঙে মিললো অর্ধগলিত মরদেহ 

রুহুল আমিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে। কর্মসূত্রে রূপগঞ্জের মাহমুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।