তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৫ মার্চ ২০২৬
গ্রেফতার ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান পরিচালনা করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ। অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—জাকির হোসেন (৪০), রাকিবুল হাসান রকি (২৫), আল আমিন (২২), ইবনে হাসেম (৩২), স্বপন ইসলাম (২৬), খালিদ বিন আজাদ (৪১), সাকিব (১৯), রিফকুল ইসলাম (২০) ও মাজহারুল ইসলাম (১৯)।

তালেবুর রহমান বলেন, শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়ছে জানিয়ে তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।