দায়িত্ব কমলো মন্ত্রী আমিন উর রশিদের, বাড়লো প্রতিমন্ত্রী আব্দুল বারীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩ পিএম, ২৫ মার্চ ২০২৬
মোহাম্মদ আমিন উর রশিদ ও মো. আব্দুল বারী

দায়িত্ব কমলো মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের। অন্যদিকে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর দায়িত্ব বাড়লো। আমিন উর রশিদ আগে খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এখন খাদ্য মন্ত্রণালয় বাদ দেওয়া হয়েছে।

এখন থেকে তিনি কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকবেন।

অন্যদিকে নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আব্দুল বারী শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসছিলেন।

বুধবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হন নতুন সরকারের প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) জাতীয় সংসদের স্পিকার হন, অন্যদিকে ডেপুটি স্পিকার হন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। পরে আহমেদ আজম খান মন্ত্রী নিয়োগ পান, তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট সদস্য ৪৯ জন। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।

আরএমএম/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।