মজুত থাকার পরও জ্বালানি তেল বিক্রি না করায় অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৮ মার্চ ২০২৬
মজুত থাকার পরও তেল বিক্রি করেনি, দেওয়া হলো অর্থদণ্ড, ছবি: সংগৃহীত

মজুত থাকার পরও গ্রাহকের কাছে জ্বালানি তেল বিক্রি না করার অপরাধে জামালপুরের জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, জামালপুর জেলার সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেল চালকরা অপেক্ষা করছিলেন জ্বালানি তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই।

মজুত থাকার পরও জ্বালানি তেল বিক্রি না করায় অর্থদণ্ড

তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুত পান তারা।

মন্ত্রণালয় আরও জানায়, মজুত থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিক্রি শুরু হয়।

মজুত থাকার পরও জ্বালানি তেল বিক্রি না করায় অর্থদণ্ড

ইরানে হামলা, পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। ফলে গোটা বিশ্বে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি তেলের বাজারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই দেশের পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল কিনতে হচ্ছে যানবাহন চালকদের। 

এনএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।