চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৯ মার্চ ২০২৬
সাগরিকা এলাকায় এক কোল্ড স্টোরেজে আগুন লেগেছে/ প্রতীকী ছবি

চট্টগ্রামের সাগরিকা এলাকায় এক কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

রোববার (২৯ মার্চ) দুপুরে ওই কোল্ড স্টোরেজে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ৮টিতে উন্নীত করা হয়।

আরও পড়ুন
ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ 
১১ জেলায় নতুন ডিসি 

কোল্ড স্টোরেজের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এমআরএএইচ/কেএসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।