চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ মার্চ ২০২৬
চাঁদাবাজি মামলার আসামি মুজিবুল হক গ্রেফতার, ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারে একটি চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি সৈয়দ মো. মুজিবুল হককে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুজিবুল হক হাটহাজারীর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আব্দুল করিম।

র‍্যাব জানায়, চলতি বছরের ৫ জানুয়ারি চকবাজার থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, এক ব্যবসায়ীর বাসায় গুলি ছুড়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মামলার সন্দেহভাজন আসামি মুজিবুল হক হাটহাজারীর মাদার্শা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সৈয়দ মুজিবুল হককে চকবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

এমআরএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।