বাংলাদেশ-ইতালি সামরিক সম্পর্ক আরও জোরদারে আশাবাদ
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো/ছবি: আইএসপিআর
বাংলাদেশ ও ইতালির মধ্যে সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
সোমবার (৩০ মার্চ) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সাক্ষাৎকালে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্ততে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
টিটি/ইএ