চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ এএম, ০১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি বাসা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে নেজাম হামজা সড়ক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। ভোর সাড়ে চারটার দিকে র‍্যাবের একটি দল ভবনের পঞ্চম তলায় পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ‘শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ’-এর সহযোগী হিসেবে পরিচিত মুহাম্মদ ইরফান পালিয়ে যান।

পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি শয়নকক্ষের সাইড টেবিলের ড্রয়ারে রাখা শপিং ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৭ বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও সংশ্লিষ্ট আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।