ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত: মন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে হেলে পড়া ভবন/ ছবি- জাগো নিউজ

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকার দুই সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।  

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।  

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১ 
১৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুইবার ভূমিকম্প 

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে। 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আরও বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে এক লাখ ৪৫ হাজার সেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।   

আরএমএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।