দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ পুলিশ/ফাইল ছবি

পুলিশের দুই উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।

এছাড়া, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও মো. মনিরুজ্জামান সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।

সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং পুলিশ সদর দপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

টিটি/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।