সংসদে চিফ হুইপ

সাগর থেকে ৩টি তিমি মাছ নিয়ে এসেছি, ২টি হাঙর আসছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ এপ্রিল ২০২৬
সংসদে কথা বলছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) ১৩তম দিন চলছে অধিবেশনের। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক সকাল ১০টা ২ মিনিটে পুনরায় শুরু হয়।

তবে বিকেলে আবারও অধিবেশন বসবে। শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর তাই জাতীয় সংসদের এলডি হলে সব সংসদ সদস্যকে দাওয়াত দেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় অনেকে কী খাওয়ানো হবে এমন আলাপ করলে চিফ হুইপ মজা করে বলেন, সাগর থেকে ৩টি তিমি মাছ নিয়ে এসেছি, আর ২টি হাঙর আসছে।

এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।