শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬
নাটকের খুদে শিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়/ছবি: সংগৃহীত

শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান।

বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে।

শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।

কেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।