নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত শফিকুর রহমান/সংগৃহীত ছবি
নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান আজ সোমবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উভয়পক্ষ নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছে।
জেপিআই/এমকেআর