নামাজটা আগে পড়ে নেন তারপর শুনবো আপনাদের কথা: বিরোধীদলকে স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হওয়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলের ওপর কথা বলতে চান বিরোধীদলীয় সংসদ সদস্যরা (এমপি)। এরই মধ্যে মাগরিবের আজান দেওয়ায় বিরোধীদলীয় এমপিদের উদ্দেশে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনবো। নামাজটা আগে পড়ে নেন তারপর শুনবো আপনাদের কথা।’

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্পিকার।

এর আগে, গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং পরিচালনার উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬ সংসদে পেশ করেন। পরে হ্যাঁ ভোটে বিলটি পাস করা হয়।

এনএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।