বংশালে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ৩০ এপ্রিল ২০২৬

রাজধানীর বংশাল থানাধীন সড়কে পুলিশ বক্সের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আফিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৬টার দিকে বংশাল পুলিশ বক্সের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয়ের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।