ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
আমুলিয়ার কালি তৈরির এই টিনশেড কারখানায় আগুন লেগেছে-ছবি জাগো নিউজ

রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার টিনশেড কালি তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ প্রথম দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, কালি তৈরির ওই কারখানায় সবশেষ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

কেআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।