চট্টগ্রামে ১৩ মামলার আসামি শুক্কুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২১ এএম, ০৩ মে ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অভিযানে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. আব্দুস শুক্কুর (৩৭) গ্রেফতার হয়েছেন। শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকায় অবস্থানকালে শুক্কুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নগরের কোতোয়ালি থানার বিআরটিসি (১৪ জামতলা বস্তি) এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১৮৭৮ সালের অস্ত্র আইন, পেনাল কোডের ৩৯৯/৪০২, ৩৯৪, ৩৯৩ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আব্দুস শুক্কুর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।