যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. ইমন, মো. জসিম উদ্দিন পাটোয়ারী, রাজু আকন, মো. শাকিল, রাবেয়া, খাদিজা, রিয়া, মো. সিফাত, ইমন খালাসী, সাইফুল ইসলাম সুজন, মো. তুষার, সুরাইয়া রহমান স্বপ্না, মো. জসিম, মো. শাহীন, ইমন, মিরাজ হোসেন, মো. হাসান, মো. শামীম মিয়া, মো. রাইসুল ইসলাম অপু, মো. শামীম, মো. শুভ, আবু রায়হান, মো. রমজান, মো. আবদুর রহমান ও আমিন।
এদের মধ্যে পুরাতন মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ২১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেআর/বিএ