বোয়ালখালীতে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৫ মে ২০২৬
দণ্ডপ্রাপ্ত মো. হেলাল ও মো. জুয়েল/ছবি সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- মো. হেলাল (২১) ও মো. বাছা ওরফে জুয়েল (২২)।

মঙ্গলবার (৫ মে) পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অভিযান চালিয়ে তাদের দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাঁজা সেবনের অপরাধে মো. হেলালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে সহায়তা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্কেলের সদস্যরা।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।