রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৫ মে ২০২৬

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরির অভিযোগে চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) নগরের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট সংলগ্ন খালপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি চালায়।

অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছে।

jagonews24

এ অপরাধে বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা এবং পিংকি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।