জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘ব্রেস্ট ফিডিং কর্নার’  

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:০০ পিএম, ০৭ মে ২০২৬

মায়েদের জন্য আরও সহায়ক ও মানবিক সেবা নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা মিজ ফরিদা খানম আনুষ্ঠানিকভাবে এ কর্নারের উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের অংশে স্থাপিত কর্নারটি মূলত সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে তৈরি করা হয়েছে।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে প্রতিদিন বিভিন্ন কাজে অনেক মা আসেন। তাদের কথা বিবেচনা করেই এই ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। এখানে মায়েরা শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পরিবেশে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন।

jagonews24

অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সেবা নিতে আসা রোকেয়া বেগম নামে এক মা বলেন, সরকারি অফিসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগে শিশুকে নিয়ে অনেক অস্বস্তিতে পড়তে হতো। এখন আলাদা কর্নার থাকায় অনেক স্বস্তি লাগছে।

আরেক সেবাগ্রহীতা নাসরিন আক্তার বলেন, মায়েদের প্রয়োজনের কথা চিন্তা করে জেলা প্রশাসনের এ উদ্যোগ খুবই মানবিক। এতে নারী ও শিশু দুজনই উপকৃত হবে।

উপস্থিত কর্মকর্তারা জানান, নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এমডিএএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।