বিশ্ব মেট্রোলজি দিবস বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৯ মে ২০২৬
২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস

আগামীকাল ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।

এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘মেট্রোলজি: বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে পরিমাপ বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েট অ্যান্ড মেজার্স এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজির প্রধান বাণী দিয়েছেন।

আরও পড়ুন
‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস 
যেসব অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ 

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে। বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই।

এনএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।