ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব
দেশের চলমান জাতীয় সঙ্কট উত্তরণে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তি সমূহের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি দেশের বিবেকবান ও চিন্তাশীল সুশীল সমাজের পক্ষে এ প্রস্তাব দেন।
এমাজ উদ্দিন আহমেদ বলেন, যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণে বর্তমান কাঠামোই সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সংকট নিরসনের ক্ষেত্র অকার্যকর হয়ে পড়েছে, ক্ষমতার উৎস হিসেবে জনগণের ইচ্ছা এই সংশোধনের প্রতিফলিত হয়নি, জনগনের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে এবং রাজনৈতিক অস্থিশীলতা গ্রাস করেছে। তাই অর্থনৈতিক অগ্রগতিও স্তব্ধ হতে চলেছে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমতের সরকারের প্রধান কাজ হবে প্রজাতন্ত্রের সকল কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠান। একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনই জাতিকে বর্তমান সঙ্কট থেকে উত্তরনের সহায়তা করতে পারে।
তিনি বলেন, ঐক্যমতের সরকারের প্রধান কর্তব্য হবে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচারবিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।
সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সভাপতিত্বে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, কবি ও গবেষক ফরহাদ মজহার, অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ।
এএইচ/আরআই