রাজধানীতে জাল টাকাসহ আটক ৩


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

রাজধানীর আদাবর এলাকায় জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার দুপুর সোয়া ১টায় র‌্যাব-২ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদাবরের বালুর মাঠ এলাকা থেকে এক লাখ জাল নোটসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন মোঃ সাগর, হাসান ও মোঃ ইমন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এসএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জাল টাকা তৈরী থেকে শুরু করে বাজারজাত করণ পর্যন্ত তিনটি পর্যায়ে সিন্ডিকেট ভিত্তিক লোক কাজ করে বলে জানিয়েছে।

প্রথম ধাপে জাল কারেন্সি নোট প্রস্তুতকারী, পাইকারী বিক্রেতার কাছে এক লাখ টাকার একটি বান্ডিল ৩৫-৪৫ হাজার টাকায় বিক্রি করে। ২য় ধাপে পাইকারি কারবারিরা আবার এসব টাকা খুচরা কারবারির কাছে ৬০-৭০ হাজার টাকায় বিক্রি করে। ৩য় ধাপে খুচরা কারবারিরা এসব টাকা নিজস্ব লোকজনের মাধ্যমে তা সরাসরি সুকৌশলে ঢাকার গুলিস্থান, যাত্রাবাড়ী, ফার্মগেট, সদরঘাট, নিউমার্কেট, কাওরান বাজার ও গাবতলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে এবং অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকেরাই হচ্ছে নোট জালকারীদের মূল টার্গেট।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাগর পেশায় একজন চা বিক্রেতা। চা বিক্রয়কালে বাবুল নামের এক জালটাকা ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। বাবুল তখন তাকে জাল টাকার ব্যবসায় যুক্ত হবার জন্য প্রলোভন দেখায়। অধিক লাভের আশায় বাবুলের হাত ধরে সাগর জাল টাকার ব্যবসায় জড়িয়ে পরে।

গ্রেফতারকৃত অপর আসামী হাসান ও ইমন সাগরের পূর্ব পরিচিত। সাগরের মাধ্যমে তারা জাল টাকার ব্যবসায় জড়িয়ে পড়ে। সাগরের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

আটককৃতদের জিজ্ঞাসাবাদেপাওয়া তথ্য পাওয়া তথ্যের ভিত্তিতে এ ধরণের জাল টাকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।