চাঁদপুরে পেট্রল বোমা হামলায় ট্রাক-হেলপার নিহত


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

চাঁদপুরে চলন্ত ট্রাকে অবরোকারীদের পেট্রোলবোমা হামলায় ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন। চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিদগ্ধ অবস্থায় চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে ওই হেলপার ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন।

তারা আরো জানায়, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই ট্রাকটি চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটিতে পেট্রোলবোমা ছোঁড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
এসময় ট্রাকচালক কোনোমতে প্রাণে রক্ষা পেলেও, অগ্নিদগ্ধ অবস্থায় লাফিয়ে নামতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন হেলপার। হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের পেছনের চাকা, তার শরীরের বাকি অংশ আগুনে মারাত্মক দগ্ধ হয়।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আবু সাইদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।