রাজধানীতে পুলিশের অভিযানে আটক ২১
রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২১ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামীও রয়েছেন।
জেইউ/বিএ/পিআর