এক চুলা ৮৫০, দুই চুলা হাজার টাকা করার প্রস্তাব
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গৃহস্থালীর কাজে ব্যবহৃত গ্যাসের মূল্য ১২২.২২ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব করেছে। এ হারে গ্যাসের মূল্য বাড়ানো হলে এক চুলা ৮৫০ ও দুই চুলা এক হাজার টাকা পড়বে।
বর্তমানে গৃহস্থালী কাজে ব্যবহৃত এক চুলার মূল্য (সিঙ্গেল বার্নার) চারশ’ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) মূল্য ৪৫০ টাকা রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার টিসিবি অডিটরিয়ামে মঙ্গলবার সকালে তিতাসের গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবটি তুলে ধরেন কোম্পানিটির পরিচালক (ফিন্যান্স) শঙ্কর কুমার দাস।
এএইচ/আরআই