আবারো পেছালো এসএসসি পরীক্ষা


প্রকাশিত: ১০:৪১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের সাথে হরতালের পরিধি বৃদ্ধি করায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে ৪ ফেব্রুয়ারি বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আবারো পেছালো হলো। বুধবারের পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  এ কথা জানিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি সোমবার থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ওই দিন বিএনপির হরতোলের কারণে সোমবারের পরীক্ষা পিছিয়ে শুক্রবার করা হয়।

এবার ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে। এরমধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।