গাবতলীতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর গাবতলীতে হানিফ পরিবহন কাউন্টারের সামনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৪টা ৫টা মিনিটে গাবতলী থেকে সদরঘাট রুটে চলাচলকারী ৭নং বাসটিতে (ঢাকা মেট্রো-জ-১৪-১৭৭২) আগুন দেয় তারা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল বর্ধিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘোষণা দেওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
আগুনের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত রোববার থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়। এরপর মঙ্গলবার দুপুরে হরতালের সময়সীমা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের সময়সীমা বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এর সঙ্গে গত মাসের ৫ তারিখ থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচিও চলছে।
জেইউ/এএইচ/আরআই