হত্যাকারীদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেওয়া হবে : বেনজীর


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, চৌদ্দগ্রামে যারা যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে ৭ জনকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনি প্রতিশোধ নেয়া হবে।

বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে ‘নাশকতা রোধ ও আইন শৃংখলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ আরো বলেন, ৭১-এর পরাজিত শক্তি যারা আমাদের খামচে ধরতে চায়, তাদেরকে স্তব্ধ করে দিতে হবে। ৭১ এর সালে লুঙ্গি পরা মুক্তিযোদ্ধারা ৩ দিনের ট্রেনিং করে পাকিস্তানিদের বিতাড়িত করেছে। পাকিস্তানি শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা বোমা মেরে মানুষ হত্যার মতো ঘৃণ্য কাজ করে তাদের শান্তিপ্রিয় সমাজে থাকতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, যারা এসকল নাশকতা করছে তাদের রাষ্ট্রের শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই। রাষ্ট্র এবং আইনশৃংখলা বাহিনী একত্রে হলে এসব কাজ করে কেউ ফিরে যেতে পারবেন না।

কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান প্রমুখ।
 
এমএএস/আরআই
   
   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।