মিরপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহত
রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুরে পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, ভোরে পূর্ব মনিপুরে মিরপুর থানা পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` ওই যুবক নিহন হন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/বিএ/এমএস