রাজধানীতে পুলিশের অভিযানে আটক ৭৬
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৬ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান জানান, চলমান অবরোধ ও হরতালে নাশকতা সৃষ্টি আশঙ্কায় এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছেন।
জেইউ/বিএ/এমএস