মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার প্রতিবাদে রাজধানীর বাড্ডায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মানববন্ধনটি শুরু হয়। শেষ হয় সাড়ে ১১টার দিকে।

মানববন্ধনে বাড্ডা হাই স্কুল, গুলশান কমার্স কলেজ, ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং বাড্ডা আলতাফুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী আলতাফুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন জানান, অবরোধ ও হরতালে পেট্রলবোমা মেরে গাড়ি পোড়ানো হচ্ছে, পুড়িয়ে মানুষ মারা হচ্ছে। এতে স্বাভাবিকভাবে আমরা রাস্তায় চলতে পারছি না। এ জন্যই শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা।

তিনি আরও বলেন, টানা হরতাল-অবরোধে দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। হাজার হাজার শিক্ষার্থীর জীবন বাঁচাতে অবিলম্বে তিনি বিরোধী দলকে অবরোধ ও হরতাল প্রত্যাহারের আহবান জানান।

বিএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।